বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি (ট্রেড-২ বিশেষ পেশা)

 বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি (ট্রেড-২ বিশেষ পেশা)



আবেদন শুরু : ২৩ জানুয়ারি ২০২২

শেষ তারিখ : ০৬ ই ফেব্রুয়ারি ২০২২

বয়স

৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৭-২০ বছর


শিক্ষাগত যোগ্যতা:

এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পেইন্টার ডেকোরেটর (পিডি) এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।


শারীরিক যোগ্যতা:

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে।


যেভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীরা মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সন ও জেলা কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।


সুযোগ-সুবিধা:

চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন-ভাতা, পেনশনসহ বিনা মূল্যে আহার, বাসস্থান সুবিধা পাবেন। এ ছাড়া মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনা মূল্যে সরকারি পোশাক, ভর্তুকি মূল্যে রেশন এবং সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

বিস্তারিত নিচের ছবিতে দেখুন





বি:দ্র : আপনি চাইলে আমাদের মাধ্যমেও ২০ টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদন করতে পারবেন 


Previous Post Next Post

Contact Form