১১০ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (BIWTC) এ নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১১ পদে ১১০ জন লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।



চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠানঃবাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (BIWTC)
পদের নামঃ বিভিন্ন পদ
জেলাঃসকল জেলা
শুন্যপদঃ১১ টি
পদের সংখ্যাঃ১১০টি
বয়সঃবিভিন্ন ক্যাটাগরি 
আবেদন ফি ঃ৫৬০/-, ৪৪৮/- ও ৩৩৬/- টাকা
ওয়েবসাইটঃbiwtc.gov.bd
আবেদন শুরুর তারিখঃ২৩ ফেব্রুয়ারি ২০২২
আবেদনের শেষ তারিখঃ১৫ মার্চ ২০২২
আবেদনের লিংকhttp://biwtc.teletalk.com.bd/

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখ







 বয়সসীমা
১ থেকে ৮ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৬ জানুয়ারি ২০২২, ৯ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৯ জানুয়ারি ২০২১ এবং ১০ ও ১১ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৯ জানুয়ারি ২০২২ তারিখে উল্লিখিত বয়সসীমার মধ্যে হতে হবে। শারীরিক প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে কররবেনঃ
প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে অথবা ফোন অথবা vas.query@teletalk.com.bd ও cpmbiwtc@yahoo.com ঠিকানায় ই–মেইল করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পোস্ট, ইউজার আইডি ও যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে।

আবেদন ফরম পূরণ, ফি জমা দেওয়ার পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিআইডব্লিউটিসির ওয়েবসাইটটেলিটকের চাকরিসংক্রান্ত পোর্টালে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৯ নম্বর পদের জন্য ৫০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা; ১০ নম্বর পদের জন্য ৪০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৩০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৩৬ টাকাসহ মোট ৩৩৬ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে ১৫ মার্চ ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।
Previous Post Next Post

Contact Form