Pronoun
Noun – এর পরেই হলো Pronoun এর স্থান। তাই বলা যায় গুরুত্বের দিক থেকেও এর স্থান দ্বিতীয়। ইংরেজি ভালো জানার জন্য আমাদের যেমন Noun সম্পর্কে জানতে হবে তেমনই জানতে হবে Pronoun কাকে বলে ? Pronoun কত প্রকার ও কি কি? এবং জানতে হবে এর ব্যবহার সম্পর্কে।
Pronoun কাকে বলে: যে word কোন Noun- এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে ।
Example : Rashed reads in class Ten. He is a good student.
(উপরোক্ত Sentence দু’টিতে দেখা যাচ্ছে, ১ম বাক্যে Rashed হচ্ছে Noun এবং ২য় বাক্যে Rashed এর পরিবর্তে He বসানো হয়েছে । এখানে He হচ্ছে Pronoun.)
Pronoun এর প্রকারভেদ:
Pronoun- কে আট ভাগে ভাগ করা যায় । যথা:
1. Personal Pronoun
2. Interrogative Pronoun
3. Relative Pronoun
4. Demonstrative Pronoun
5. Indefinite Pronoun
6. Distributive Pronoun
7. Reciprocal Pronoun
8. Reflexive and Emphasizing Pronoun
এই ৮ ভাগের বিস্তারিত আলোচনা :
Personal Pronoun: কোন Pronoun যখন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় এবং কে কথা বলে, কাকে কথা বলা হয়, ও কার সম্বন্ধে কথা বলা হয় বুঝায়, তাকে Persona Pronoun বলে । Example: I am a boy. She is a girl. You are my friend.
Personal Pronoun তিন প্রকার:
a) যে কথা বলে তাকে First person বলে । যেমন: I, we, me, us, my, our, etc.
- I ear rice. We play football. My students like me.
b) যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে Second person বলে ।
- যেমন: you, your, thy, thou, thee. You are a nice man. Everybody likes you. You must maintain your standing with them.
- যেমন: He, she, they, it, his, her, etc.(She is a mother. Her children love her. She should continue to care for her family.)
নিচে Personal Pronoun- এর একটা ছক দেয়া হলো:
Interrogative Pronoun কাকে বলে: যে Pronoun দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে interrogative Pronoun বলে ।
Example : What do you want? Who did the work? Where do you go? Who is knocking at the door?
Relative Pronoun: Re শব্দের অর্থ ‘পূর্বে’ এবং lative অর্থ ‘সম্পর্ক’। অতএব, যে Pronoun পূর্বোল্লেখিত কোন Noun- এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সে সঙ্গে দুটি Sentence-কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে ।
Example: This is a boy. The boy is my friend.
This is a boy who is my friend. I know what you want.
Demonstrative Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে সে Pronoun-কে Demonstrative Pronoun বলে ।
Example : This is my pen. These are my books.That is your pen. Those are your books.
Note: This এবং These নিকটের ব্যক্তি বা বস্তুকে এবং that ও those দূরের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে ।This এর plural These এবং That-এর Plural Those.
Example: This is my house. That is my house.
indefinite কাকে বলে: যে Pronoun কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় সে Pronoun-কে indefinite Pronoun বলে ।
Example: One should do one’s duty. Any one can do his duty.
I have one pencil; please give me another.
Distributive Pronoun: যে Pronoun দুই বা ততোদিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক ভাবে প্রকাশ তাকে Distributive Pronoun বলে ।
Example: Each of the students has a pen. Each of the pens is new.
Note: Distributive Pronoun-এর রে verb Singular হয় এবং ইহার সঙ্গে সম্পর্ক যুক্ত Noun বা Pronoun-এর ও singular হয় ।
Reciprocal Pronoun: যে Pronoun দুই বা ততোদিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বুঝায় তাকে Reciprocal Pronoun বলে
Example : Mina and Rina help each other in the class. We all know one another. The two brothers love each another.
• Each other: দু’জনের মধ্যে পারস্পরিক কার্য বুঝালে each other ব্যবহৃত হয় ।
যেমন: The two boys struck each other.
• One another: দুয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্য বুঝালে One another ব্যবহৃত হয় । যেমন: They help one another.
Reflexive and Emphasizing Pronoun কাকে বলে: Personal Pronoun-এর সঙ্গে self বা selves যুক্ত হয়ে কোন Pronoun যখন object-এর কাজ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় Subject-কে নির্দেশ করে তাকে Reflexive Pronoun বলে ।
example: He killed himself. We ourselves arranged the party. I myself did the work. We enjoyed ourselves.
Related Tag: Pronoun বা সর্বনাম কি ? কাকে বলে ? Pronoun বা সর্বনাম কত প্রকার ও কি কি,Pronoun কাকে বলে ? কত প্রকার ও কি কি ?
blog related tag : Job Circular 2022, job update today , new job circular 2022, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা