| ________ আহাকার_______ | |
|---|---|
| আসাদুজ্জামান আসাদ |
বিদ্যালয় বন্ধ, পাবজিতে অন্ধ।
চারোদিকে ধর্ষণ,কান্নার বর্ষণ।
গরিবের আহাকার, তিনদিন অনাহার।
গাড়ি ভারা লাগামহীন,কর্ণদার বিবেকহীন।
পত্রিকার ক্যাপশন, দূর্নিতি ধর্ষণ।
মাদকের ছরাছরি, জমি নিয়ে মারামারি।
করোনায় প্রাণ গেল, ওমিক্রণে আক্রান্ত।
ব্লাক ফ্যাঙ্গাসে চোখ গেল,মরণের দারপ্রান্ত।
পরিস্থিতি স্বাভাবিক বিটিভির সংবাদে।
রাজনীতিতে মিশে গেছে, পাতি নেতা রংবাজে।
দ্রব্যমূল্য আকাশছোঁয়া, মেধা মূল্য শূন্যতে।
আত্ন ব্যাথা বুকে চাপিয়া রাত্র জাগি নিশিতে।
বিচারকার্যে মেধাবিক্রি,বিবেক-বুদ্ধি ঘুমেতে।
দূর্বলের আহাকার পারো কি শুনিতে?